Mordan Life in Bangladesh

Full width home advertisement

Travel the world

Climb the mountains

প্রযুক্তি

Post Page Advertisement [Top]

ভারতে বাংলাদেশী ভ্রমণকারীদের সরাসরি ভিসা প্রাপ্তির সহজ প্রক্রিয়া

ভারতে বাংলাদেশী ভ্রমণকারীদের সরাসরি ভিসা প্রাপ্তির সহজ প্রক্রিয়া

ভারতে যাওয়ার নিশ্চিত টিকিট করলেই বাংলাদেশী ভ্রমণকারীরা সরাসরি ভিসা পেয়ে যাবেন ।  ৮-আইভিএসি-তে বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই । এখন থেকে ভারতের নিশ্চিত টিকিট (বিমান, সড়ক, রেল) সহ কোন বাংলাদেশী নাগরিকেরই ট্যুরিস্ট ভিসার জন্য ই-টোকেন/অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-এর প্রয়োজন নেই। এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা।
১ ফেব্রুয়ারী ২০১৭-এর প্রতিক্রিয়া থেকে বাংলাদেশের বিদ্যমান ৮টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) ভারতে যাওয়ার নিশ্চিত টিকিট (বিমান/সড়ক/রেল) সহ বাংলাদেশী ভ্রমণকারীদের সরাসরি ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। বাংলাদেশী ভ্রমণকারী যাদের নিশ্চিত ভ্রমণ টিকিট রয়েছে তারা কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির সুবিধা পাবেন আইভিএসি-এর রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায়। ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
২. বাংলাদেশী ভ্রমণকারী যারা সরাসরি ট্যুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন ,তাদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাস-এর নিশ্চিত টিকিট ( যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসি-তে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com -এই ঠিকানায় পাওয়া যাবে।
৩. এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তি প্রক্রিয়া চলমান ও সহজীকরণের একটি ধারাবাহিক প্রচেষ্টা। ২০১৬ সালের অক্টোবরে মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সারাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে ১ জানুয়ারি ২০১৭ তারিখে এটি সকল বাংলাদেশী ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। স্কিমটি বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]